1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর

সেপ্টেম্বরে আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালার খসড়া চূড়ান্ত হবে: ইসি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৬১ জন দেখেছেন

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা সংশোধনের জন্য পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালার সংশোধনীর খসড়া চূড়ান্ত করা হবে।

আজ বুধবার এ–সংক্রান্ত একটি আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে নির্বাচন ভবনে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইসির কর্মকর্তারা।

অশোক কুমার দেবনাথ বলেন, তাঁরা বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করেছেন। কোন কোন ক্ষেত্রে নীতিমালা যুগযোপযোগী করা প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। এটি ছিল প্রাথমিক বৈঠক। আরও কয়েকটি বৈঠক করতে হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নীতিমালার খসড়া চূড়ান্ত করা হবে। এরপর অনুমোদনের জন্য তা কমিশনে তোলা হবে।

ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, নীতিমালা যাতে পর্যবেক্ষকদের জন্য সহায়ক হয়, ইউজার ফ্রেন্ডলি (ব্যবহারবান্ধব) হয়, সে ধরনের বিষয় নিয়ে বৈঠতে আলোচনা হয়েছে।

নীতিমালার কয়টি জায়গায় পরিবর্তন আসতে পারে—এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে আলোচনা হয়েছে। পরে সিদ্ধান্ত হবে।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খসড়া চূড়ান্ত করার আশা প্রকাশ করে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘এটা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে। তারা আবেদন করবে। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে, সে অনুযায়ী অনুমোদন পেয়ে তারা পর্যবেক্ষক হিসেবে আসতে পারবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )