1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর

রান্না নিয়ে ব্যস্ত মা, দোলনার দড়িতে ফাঁস লেগে শিশুর মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

চট্টগ্রামের রাউজানে দোলনার দড়িতে ফাঁস লেগে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) রাত ৮টায় নগরীর এভারকেয়ারে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মৃত মো. রাকিব রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের সুজার বাড়ির মো. আলমগীরের ছেলে।

স্থানীয় গ্রাম পুলিশ ইমরান হোসেন বাপ্পী জানান, দুপুর ১২টার দিকে ছেলেটি মা রান্না করে কাজ করছিলেন। এ সময় শিশু রাকিব তার দুই বছর বয়সী ছোট ভাইয়ের সঙ্গে খেলছিলেন। একপর্যায়ে দোলনার দড়িতে গলায় ফাঁস লেগে শিশু রাকিব মাটিতে পড়ে যায়। এতে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। শব্দ শুনে শিশুটির মা ছুড়ে এসে এ অবস্থা দেখে চিৎকার শুরু করলে প্রতিবিশীরা ছুটে আসে। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হলে টাকা না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে খালি না থাকায় তাকে পুনরায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

 

এদিকে, রাকিবের দাদী মৃত্যুর একমাসের মধ্যে আর্থিক অক্ষমতার কারণে যথাযথ চিকিৎসার অভাবে সন্তানের মৃত্যুতে শোকে বাকরুদ্ধ বাবা আলমগীর।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, শিশুটি মঙ্গলবার দুপুর ১২টার দিকে গলায় ফাঁস লেগে আহত হলে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গরীব পরিবারটির আর্থিক সামর্থ না থাকায় আইসিউতে রাখা সম্ভব হয়নি। অবশেষে মঙ্গলবার রাত শিশুটির মৃত্যু হয়।

 

রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, এই ঘটনা সম্পর্কে এখন কিছু জানি না। খবর নিচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )