1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

সিরাজগঞ্জের বেলকুচিতে বেসরকারি চিকিৎসালয় “বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে” দুই মাস আগে কিডনি থেকে পাথর অপসারণের চিকিৎসা দিতে ভুল অপারেশনে হোসেন আলী নামে এক যুবকের মৃত্যু হয়। এই রেশ কাটতে না কাটতে আবারও ভুল সিজারে মরিয়ম খাতুন নামের একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শেরনগর এলাকার বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত মরিয়ম উপজেলার চর জোকনালা এলাকার সুমনের স্ত্রী।

নিহতের স্বামী সুমন জানান, সকালে তার স্ত্রী মরিয়মকে আলট্রাসনোগ্রাম করার জন্য বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চার অবস্থা সুবিধাজনক না বলে আজকের মধ্যেই সিজার করার কথা বলে। পরে দুপুর আড়াইটার দিকে সিজার করাতে নিয়ে যায়। পরে ডা. কমল কান্তি ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.কে.এম মোফাখখারুল ইসলাম অপারেশন রুমে গিয়ে সিজার করেন। কিছুক্ষণ পর অপারেশন রুমে গিয়ে দেখা যায় স্ত্রী অজ্ঞান হয়ে আছে। রোগীর জ্ঞান ফিরতে দেরি হবে বলে সটকে পড়েন ডাক্তার ও নার্স।
তিনি আরও জানান, পরে বুঝা যায় তার স্ত্রী মারা গেছেন। ডাক্তারদের ভুল সিজারের কারণেই তার স্ত্রী মারা গেছেন বলে অভিযোগ করছেন তিনি।

এ বিষয়ে কথা বলতে ডা. কমল কান্তির সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.কে.এম মোফাখখারুল ইসলাম জানান, যখন হাসপাতাল থেকে চলে আসি তখন রোগী সুস্থ ছিল। হয়ত পরবর্তীতে স্ট্রোক করে মারা গেছেন।

জেলা সিভিল সার্জন ডা. রাম পদ রায় জানান, বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। ম্যাজিস্ট্রেট নিয়ে গিয়ে হাসপাতালটি সিলগাল করে দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )