1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কবি সুকান্ত সড়কের পাবলিক লাইব্রেরির সামনে এ কর্মসূচির আয়োজন করে চাকরি প্রার্থীদের সংগঠন ৩৫ বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও শিক্ষার্থীরা অংশ নেয়।

এতে বক্তব্য রাখেন সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি আবুল খায়ের, জেলা শাখার সভাপতি রুবেল হুসাইন, চাকরি প্রার্থী জনি আহমেদ, মিলি খাতুন ও মওদুদ হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে আমরা প্রায় ১২ বছর ধরে আন্দোলন করছি। কিন্তু এখনো সরকার যৌক্তিক এ দাবি মেনে নেয়নি। বয়স নয়, যোগ্যতাই একজন প্রার্থীর একমাত্র মাপকাঠি। ডিজিটাল হওয়া সত্ত্বেও চাকরিতে আবেদনের বয়স ৩০ বছরে সীমাবদ্ধ। এটা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই ২০১৮ সালে বর্তমান সরকারের দেওয়া নির্বাচনী ইশতেহার সরকারি চাকরির বয়সসীমা ৩০ থেকে বৃদ্ধি করে ৩৫ করার দাবি জানাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )