1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর

শিক্ষার্থীকে মারধরের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

ফেনীর সোনাগাজীতে তিন শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির মামলার প্রধান আসামি রবিউল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ফেনী শহরের ট্রাংক রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিউল হাসান সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের সুভাস ড্রাইভার বাড়ির হেলাল উদ্দিনের ছেলে। তিনি বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার বখতারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা শেষ বাড়ি ফেরার পথে তাদের পিছু নেন রবিউল হাসান ও তার সহযোগীরা। একপর্যায়ে তারা নানাভাবে ছাত্রীদের উত্ত্যক্ত করেন। প্রতিবাদ করলে রবিউল ও তার সহযোগীরা ছাত্রীদের চরথাপ্পড় ও লাথি মারেন। পরে ছাত্রীরা দ্রুত সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। রবিউল ও তার সহযোগীরা অটোরিকশার পিছু নিয়ে অটোরিকশার গতি রোধ করে তাদের আবারও মারধর করেন। ছাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যান।

এ ঘটনায় গত শনিবার রাতে ভুক্তভোগী এক ছাত্রী বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় রবিউল হাসানসহ চারজনের নামে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন-রবিউলের সহযোগী মো. তুষার, মো. মুরাদ ও মো. ফারুক।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। গত রবিবার রাতে রবিউল ও তার সহযোগীরা ঢাকা-চট্টগ্রামে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ফেনী শহরে যায় এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শহরের ট্রাংক রোড থেকে রবিউলকে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা দৌড়ে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে রবিউল ঘটনার দায় স্বীকার করেছেন। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )