হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ- ফেনীর ছাগলনাইয়াতে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
রোববার (২০ আগস্ট) এ ঘটনায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন ছাগলনাইয়া পৌরসভার মধ্যম মটুয়া মন্দার বাড়ির মৃত ইউসুফ আলীর ছেলে ওমর ফারুক (৩০), পূর্ব ছাগলনাইয়া নুর মোহাম্মদের ছেলে শাহ আলম (৩৫)।
ওসি সুদ্বীপ রায় পলাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে শুভপুর ইউনিয়নের মন্দিয়া এলাকায় সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালায় পুলিশ সদস্যরা। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত অটোরিকশা জব্দ করে চালক ও যাত্রীকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।