1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর

রংপুরে প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর ২৫ত মৃত্যুবার্ষিকী পালিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৭৮ জন দেখেছেন
স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর ২৫তম মৃত্যুবার্ষিকী  পালিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণসভায় প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন- যুগ্ম সম্পাদক আবু নাসের বাপি, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির জিতু, কার্যকরী সদস্য সাব্বির আরিফ মোস্তফা পিয়াল, সাধারণ সদস্য সুশান্ত ভৌমিক, সাজ্জাদ হোসেন বাপ্পী, আব্দুর রহমান মিন্টু, জাভেদ ইকবাল, আবেদুল হাফিজ, জাহাঙ্গীর আলম বাদল, রাজু আহম্মেদ, রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক সময়ের আলোর রংপুর ব্যুরো সাইফুল ইসলাম, দৈনিক সংবাদ সারাবেলার রংপুর ব্যুরো প্রধান কামরুল হাসান টিটু, দৈনিক যুগের আলোর স্টাফ ফটোসাংবাদিক ইমরোজ ইমু প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক।
বক্তারা বলেন, সাংবাদিক আশরাফ আলী ছিলেন নির্ভীক কলম সৈনিক। জীবদ্দশায় তিনি দেশ, সমাজ ও মানুষের জন্য সাংবাদিকতার মাধ্যমে অবদান রেখে গেছেন। সাদাসিদে জীবনযাপন ও অপোষহীন সাংবাদিকতার কারণে তিনি সবার কাছে স্মরণীয় হয়ে আছেন।
স্মরণসভা শেষে মরহুম আশরাফ আলীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, সাংবাদিক আশরাফ আলী দৈনিক মিল্লাত পত্রিকায় দীর্ঘদিন রংপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি স্থানীয় পত্রিকা দৈনিক দাবানল ও দৈনিক যুগের আলোতে দায়িত্ব পালন করছেন। তিনি একাধিকবার রংপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক পদে ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )