1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর

ভোলায় টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

টানা বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে ভোলার মৌসুমি সবজি, আমনের বীজতলা ও আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ডুবে গেছে মাছের ঘের। এতে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। তবে কৃষকরা দ্রুত এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছে কৃষি বিভাগ।

গত সপ্তাহে ভোলায় টানা কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানিতে অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে মৌসুমি সবজি, আমন ধানের বীজতলা ও আউশ ধানের ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে মৌসুমি সবজি গাছের গোড়ায় পচন ধরে। নষ্ট হয়ে যায় মৌসুমি সবজি। আমন ধানের বীজতলা ডুবে যায়। আউশ ধান ডুবে যায় পানির নীচে। এতে  দুশ্চিন্তার ভাঁজ পড়েছে চাষিদের কপালে। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ভেলুমিয়াসহ বেশ করেকটি ইউনিয়ন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয় কৃষকরা জানান, ধার দেনা ও সমিতি থেকে ঋণ নিয়ে শসা, লাউ ও জালি কুমড়ো, আমনের বীজতলা তৈরি করেছেন। অতিরিক্ত বৃষ্টির পানি  জমে থাকায় গাছের গোড়ায় পচন ধরেছে। এতে চাষিরা চিন্তিত। তবে কোন কোন কৃষককে জমে থাকা পানি নিষ্কাশনের চেষ্টা করতে দেখা গেছে।

ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবীর জানান, সম্প্রতি একটানা বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ায় কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগাম জাতের কিছু কিছু সবজির ক্ষতি হয়েছে। কোথাও আবার আমনের বীজতলা ডুবে গেছে। এতে করে কৃষকের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পানি সরে গেলে এই ক্ষতি কৃষকরা কাটিয়ে ওঠতে পারবে বলে মনে করছেন জেলা কর্মকর্তা।

উল্লেখ্য, ভোলায় এ বছর ১১হাজার ৪৪ হেক্টর জমিতে মৌসুমী ফসল সবজি চাষ করা হয়েছে। ১১ হাজার ৮শত হেক্টরের জমিতে আমনের বীজতলা তৈরি করা হয়েছে। এছাড়া হেক্টর জমিতে  আউশ ধান চাষ হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )