1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর

নিখোঁজের তিন দিন পর বালুর মাঠে মিলল শিশুর মরদেহ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

কুমিল্লার তিতাসে নিখোঁজের তিন দিন পর ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার স্থানীয়রা উপজেলার কলাকান্দি বজলুর রহমান বালুর মাঠে লাশ পড়ে থাকতে দেখে। পুলিশ গিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে।

নিহত মোঃ আরিয়ান হোসেন সায়মন (৭) উপজেলার কলাকান্দি গ্রামের উত্তর পাড়া মাস্টার বাড়ির প্রবাসী আবুল কাসেমের ছেলে। স্থানীয় কিন্ডারগার্টেন পেরুজল ইসলামিক স্কুলের নার্সারির ছাত্র ছিল সে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আরিয়ান সায়মন গত বুধবার (১৬ আগস্ট) বিকালে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে শুক্রবার (১৮ আগস্ট) ছেলের সন্ধান চেয়ে তিতাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা খোরশেদা বেগম।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, সকালে বালুর মাঠে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )