1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর

পরকীয়ার অপবাদ দিয়ে প্রবাসীর স্ত্রীসহ তিনজনকে পিটিয়ে আহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৭৯ জন দেখেছেন

মাদারীপুরের কালকিনিতে এক প্রবাসীর স্ত্রীকে পরকীয়ার অপবাদ দিয়ে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় প্রবাসীর স্ত্রীসহ (২৫) একই পরিবারের তিনজন আহত হয়েছে। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার চরফতে বাহাদুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে একই এলাকার ছাদ্দাম হাওলাদার, মালেক হাওলাদার ও আরিফ হাওলাদার পরকীয়ার অপবাদ দিয়ে শুক্রবার রাতে ওই প্রবাসীর স্ত্রী ঘরে প্রবেশ করে। এরপর তারা ঘরের ভেতরে বসেই পরকীয়ার অপবাদ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হেনস্তা করে এবং বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করে।

পরে তারা ওই প্রবাসীর স্ত্রীর কোনো প্রকার দোষ-ত্রুটি না পেয়ে ঘর থেকে বের হয়ে যায়। শুক্রবার সকালে ছাদ্দাম হাওলাদর ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে পুনরায় প্রবাসীর স্ত্রীর বাড়িতে ঢুকে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তাদের বাধা দিলে প্রবাসীর স্ত্রী, তার শ্বশুর ও শাশুড়িকেও রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে নেয়।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ফাঁসানোর জন্য এবং এলাকায় আমার দুর্নাম সৃষ্টি করার জন্য ছাদ্দাম ও তার লোকজন মিলে মিথ্যা অপবাদ দিয়ে আসছে। আমরা প্রতিবাদ করলে আমাদের মারধর করা হয়। আমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। আমরা তাদের বিচার দাবি জানাই।

এ বিষয়ে অভিযুক্ত ছাদ্দামসহ সকল অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের এলাকায় পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )