1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর

ফরিদপুরে গৃহবধূর আত্মহত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

ফরিদপুরের সালথায় প্রেম করে বিয়ের তিন মাসের মাথায় আত্মহত্যা করেছেন তানিয়া বেগম (১৯) নামের এক গৃহবধূ।

শুক্রবার সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া বেগম ওই গ্রামের ইয়াছিন মাতুব্বরের স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া ও ইয়াছিন মাতুব্বরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তিন মাস ২০ দিন আগে তাদের বিয়ে হয়। তবে মাঝে মধ্যে তাদের ঝগড়া হতো। মোবাইলে কথা বলা নিয়ে শুক্রবার সকালে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয় তানিয়ার। এর জের ধরে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ শেখ সাদিক বলেন, সন্ধ্যায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। প্রকৃত ঘটনা জানার জন্য আজ মৃত দেহটিকে ময়না তদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )