1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মদ্যপ অবস্থায় দুর্ঘটনার কবলে নোবেল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

‘সা রে গা মা পা’খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিতে গেলে তার মাতলামি দেখে ভিডিও ধারণ করেন।

ঘটনার পর দিন শুক্রবার (১৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মাতলামির কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। তার এমন কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে নিন্দার ঝড়।

নোবেল মদ্যপ অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছেন এবং স্থানীয়দের তাচ্ছিল্য করে বিভিন্ন মন্তব্য করছেন। পরে স্থানীয়রা নোবেলকে প্রাথমিক সেবা দিয়ে কিছুটা স্বাভাবিক করে তার বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশে পাঠিয়ে দেন।

জানা গেছে, অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে গায়ক নোবেলের বিরুদ্ধে মামলা করেন শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম। ২২ মে প্রতারণার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ১০ হাজার টাকা মুচলেকায় গায়ক নোবেলের জামিন মঞ্জুর করেন।

এদিকে জামিনে বের হওয়ার পর একাধিক গণমাধ্যমে নোবেলের উদ্ধৃতি দিয়ে ‘পেছনের সব ভুল শুধরে আগের নোবেলে ফিরে যেতে চাই’ এমন খবরে তার ভক্তরা যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন।

তবে কিছু দিন না যেতেই নিজের ওয়াদা ভুলে নড়াইলে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে মদ্যপ অবস্থায় নতুন বিতর্কের জন্ম দিলেন নোবেল।

স্থানীয় খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, নোবেলকে মদ্যপ অবস্থায় মধুমতি নদীর পাড়ে পাওয়া যায়। তাকে ওই অবস্থায় স্থানীয়রা পানি ঢেলে কোনো রকম সুস্থ করে তার বন্ধুদের সঙ্গে পাঠিয়ে দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )