1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর

বাগেরহাটে ইলেকট্রিক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার একটি ভাড়া ঘর থেকে ঝুলন্ত অবস্থায় শুভ হোসেন (২৪) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৩টায় পুলিশ ঘটনাস্থল থেকে ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার করে। শুভ হোসেন খুলনা মহানগরের মুজগুন্নি এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, খুলনা মহানগরের মুজগুন্নি এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি শুভ হোসেন তার স্ত্রী ও সন্তান নিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার মো. শহিদ উদ্দিনের বাড়িতে ঘরভাড়া নিয়ে বসবাস করতেন। স্ত্রী নদী বেগম ও ৪ বছরের মেয়ে বাসায় না থাকায় শুক্রবার দুপুর ১২টার দিকে শুভ হোসেন বাসার ফ্যানের হুকের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। শুক্রবার বিকালে বাড়ির মালিক জানালা দিয়ে শুভ হোসেনকে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে পুলিশকে খরব দেয়। পুলিশ বাসার জরজা ভেঙে বিকাল ৩টায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের কারণে এই আত্মহননের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ময়না তদন্তের জন্য মরদেহটি বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )