1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, আহত ৪

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের ওপর হামলা করে কাজী এমদাদ নামের এক আসামিকে ছিনতাই করে নিয়েছে তার বড় ভাই কাজী ইকবালসহ ১০-১২ জন।  এ সময় তাদের হামলায় ৩ পুলিশসহ ৪ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিম উদ্দিন,  জাকির হোসেন, কনস্টেবল আবু ছিদ্দিক ও সিএনজি অটোরিকশা চালক সাইফুল ইসলাম। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে। এমদাদ স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
তিনি জানান, ওই গ্রামের আবুল হাশেম ডিলারের ছেলে কাজী এমদাদের বিরুদ্ধে তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। বুধবার বিকেলে কাজী এমদাদ ওই ইউনিয়নের চন্দ্রপুর নামকস্থানে অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। কাজী এমদাদকে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসার সময় করপাটি এলাকায় পৌঁছলে তাঁর অনুসারীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। অতিরিক্ত পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, কাজী এমদাদকে গ্রেফতার করতে গেলে এমদাদ ও তার অনুসারীরা পুলিশের উপর হামলা করে। এ সময় এক পুলিশ অফিসারসহ চারজন আহত হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পলাতক এমদাদ ও তার সহযোগীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )