1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ডিমের দাম বেশি রাখায় দুই আড়তকে জরিমানা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়ায় রশিদ না থাকা ও ডিমের দাম বেশি রাখায় দুই আড়তকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে একটি প্রতিষ্ঠান ডিম কিনে বিক্রি করতো ও আরেকটি প্রতিষ্ঠান উৎপাদন করে নিজেরা বিক্রি করতো।

বুধবার দুপুরে পৌর এলাকার আনন্দ বাজারে এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

অভিযানের পর ওই কর্মকর্তা সাংবাদিকদেরকে জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিনিয়তই বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে আনন্দ বাজার ডিমের বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিম ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় এক ডিমের আড়তদারকে চার হাজার টাকা এবং একটি ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিম বিক্রয়ের ভাউচার সরবরাহ না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি তাদের সর্তকও করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )