স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মহানগর কৃষক লীগ।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর বেতপট্টি দলীয় কার্যালয় থেকে র্যালীটি বের করে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ করে। পরে সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করে নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন মহানগর কৃষক সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. রাকিব হাসান, দপ্তর সম্পাদক মাহাবুব হাসান সহ বিভিন্ন ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ।