1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করায় জায়েদ খানকে লিগ্যাল নোটিশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’ এমন বক্তব্য দেওয়ায় চিত্রনায়ক জায়েদ খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক নারী আইনজীবী।

রোববার ঢাকা আইনজীবী সমিতি সদস্য অ্যাডভোকেট মুনিমা মান্নান এ লিগ্যাল নোটিশ পাঠান। ‘নারী জায়েদ খানে আটকায়’ বক্তব্যটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান থেকে জায়েদ খান বিরত না থাকলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে লিগ্যাল নোটিশে জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশ বলা হয়েছে, গত ১২ আগস্ট জায়েদ খান একটি বাংলা ছবির সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’ বক্তব্যটি প্রদান করেন। যা বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টিভি এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়।

 

তার এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীদের সম্মান ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন করা হয়েছে। যেখানে ১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধে নারীদের বিশাল ত্যাগ ও অবদানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল। যেখানে বাংলাদেশের সংবিধান নারী ও পুরুষের সমান অধিকার প্রদান করা হয়েছে

যেখানে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর অর্ধেক নারী, সেখানে নারীর প্রতি এমন অবজ্ঞা ও গণমাধ্যমে স্বরূপ বক্তব্য, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে তার মত একজন বাংলা চলচ্চিত্রের নায়কের এমন অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের নারীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে।।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )