1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

হলিউডের সিনেমায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ৮১ মিলিয়ন ডলার চুরি করেছিলো একদল হ্যাকার। তারা আরও বেশি অর্থ হাতিয়ে নিত। কিন্তু তাদের বানান ভুলের কারণে সেই অপচেষ্টা বন্ধ হয়। রক্ষা পায় বাংলাদেশ ব্যাংক। দেশের মানুষের কষ্টার্জিত অর্থ জুয়ার আসরে নিয়ে নয়-ছয় করার সেই অবিশ্বাস্য গল্প নিয়ে হলিউডে নির্মিত হয়েছে ডকুমেন্টারি সিনেমা ‘বিলিয়ন ডলার হাইস্ট’।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ভার্জ’ জানিয়েছে, ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট এর ব্যানারে পরিচালক ড্যানিয়েল গর্ডন নির্মান করেছেন ‘বিলিয়ন ডলার হাইস্ট ডকুমেন্টারিটি। ইতিমধ্যেই ডকুমেন্টারিটির ট্রেলার মুক্তিতে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বাস্তব ঘটনা অবারো সামনে এলো। এটি মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট।বিলিয়ন ডলার হেইস্ট’-এর ট্রেলারে দেখানো হয়েছে, কিভাবে একদল সিকিউরিটি হ্যাকার বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার হাতিয়ে নিতে সক্ষম হয়।

হ্যাকারদের সামান্য ভুল টাইপের কারণে আরো অনেক অর্থ হাতিয়ে নেওয়া থেকে রক্ষা পায় বাংলাদেশ ব্যাংক।সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং লেখক মিশা গ্লেনির সাক্ষাৎকারের ভিত্তিতে নির্মাণ করা হয়েছে ‘বিলিয়ন ডলার হেইস্ট’। এই তথ্যচিত্র কেবলই একটি আলোচিত ঘটনার চলচ্চিত্র রূপ নয়, এতে সেই ঘটনা বিশ্বব্যাপী যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল এবং তাতে বৈশ্বিক আন্তঃব্যাংক ব্যবস্থার ঝুঁকির বাস্তব দৃশ্য উঠে এসেছে। এ ছাড়া হ্যাকাররা কিভাবে সুইফট সিস্টেম ব্যবহার করতে সক্ষম হয়েছিল, তাও দেখানো হয়েছে এই ডকুমেন্টরিতে।

মূলত সুইফট সিস্টেমকে ব্যবহার করেই হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়ার মিশনে নামে। শেষ পর্যন্ত ৮১ মিলিয়ন ডলার হাতিয়ে নিতে সক্ষম হয় তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )