হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ-আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ফেনী জেলা আওয়ামীলীগের মাধ্যমে তৃনমুল নেতা কর্মী ও কাঙ্গালিদের ভোজের জন্য দাগনভুঞা ও সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের নেতাদের নিকট ১৯ টি গরু দিলেন ফেনী জেলা আওয়ামীলীগের সদস্য উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের সভাপতি,বায়রার সভাপতি,কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী সমাজ সেবক মোঃ আবুল বাশার।
জানা যায়,আবুল বাশার প্রতি বছর জাতীয় দিবস গুলো পালনের জন্য বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন।প্রতি বছরের ন্যয়ে তিনি এ বছর ও দাগনভুঞা ও সোনাগাজী উপজেলার প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় দিবসটি পালনের জন্য গরু দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো জানান, আমি সাধ্য অনুযায়ী প্রতি বছর জাতীয় দিবস পালনে সহযোগিতা করে আসছি, এই বছর ব্যতিক্রম কিছু করার সিদ্ধান্ত নিয়েছি, তাই ১৯ টি গরু নিয়েছি তৃনমুল নেতা কর্মী ও কাঙ্গালিদের ভোজের জন্য আগামী দুই থেকে এক দিনের মধ্যে গরুগুলো ১৫ই আগষ্ট উপলক্ষে স্ব স্ব ইউনিয়নে পৌঁছে যাবে।
দাগনভুঞা পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ জানান,বাশার সাহেব দলের দুর্দিনে আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশে ছিলেন। জাতীয় দিবস ও দলীয় সকল অনুষ্ঠান পালনে ব্যক্তিগত ভাবে অর্থায়ন করে থাকেন।
এ বছর ও শোক দিবস উপলক্ষে কাঙ্গালিদের ভোজের মাধ্যমে প্রমান করলেন যে তিনি দলের নিকট কখনো কোন রকমের সুবিধা চাননি, শুধু দলকে এগিয়ে নিতে এবং দিতে এসেছেন।