1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য

নেই পর্যাপ্ত পানি, আমন আবাদ নিয়ে শঙ্কা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

নেত্রকোনায় পুরোদমে আমন আবাদ শুরু হলেও এবার পানি কম থাকায় কৃষক বিপাকে। উঁচু জমিতে করতে পারছেন না রোপণ কাজ। অবশেষে কিছুটা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামী ১০-১৫ দিন অব্যাহত থাকলে আবাদ কার্যক্রম সুন্দরভাবে করা যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। এছাড়াও পানি সঙ্কট কমাতে মেশিনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে কৃষি সম্প্রসারণের ঊর্ধ্বতন কর্মকর্তা।

সরে জমিনে দেখা গেছে, নেত্রকোনা জেলার ১০ উপজেলার প্রায় অর্ধেক হাওরাঞ্চল থাকলেও বেশিরভাগ এলাকায় হয় আমন আবাদ। শ্রাবণ মাসে রোপণ প্রক্রিয়া শেষে অগ্রহায়ণে ধান তোলেন কৃষকরা। কিন্তু গত কয়েক বছর ধরে আবহাওয়ার নানা পরিবর্তনে ব্যাঘাত ঘটছে আবাদে। গত বছর অধিক বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে এ অঞ্চলের কৃষকরা। এ বছর পর্যাপ্ত বৃষ্টির অভাবে ধানের চারা রোপণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। ফলে ধান পাকতে গিয়ে পৌষ মাস চলে আসলে কোল্ড ইঞ্জুরিতে ক্ষতি হবার আশংকা রয়েছে। জমিতে শুকনো অবস্থা থাকায় চারা রোপণে হচ্ছে সমস্যা। শ্রমিক দিয়ে কাজ করালে সে সকল চারা আবার পানির অভাবে নষ্ট হলে ক্ষতির মুখে পড়বেন কৃষকরা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর নেত্রকোনায় ১ লক্ষ ৩২ হাজার ৫৮০ হেক্টর লক্ষমাত্রা ধরা হয়েছে। তারমধ্যে ১০ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত আবাদ হয়েছে ৪৩ হাজার ৬১৭ হেক্টর।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, পুরোদমে চলছে আবাদ। জমি শুকনো হয়ে যাবার কারণে কৃষি বিভাগ থেকে সেচ যন্ত্রের ব্যবস্থা করে দেয়া হয়েছে ইতোমধ্যেই। মাঝখানে বৃষ্টি পাত একেবারে না হওয়ায় কৃষক ভাইয়েরা সমস্যায় পড়েছিল। তখন আমরা প্রয়োজনীয় পরামর্শ সহ ৪২৭ টি সেচযন্ত্র চালু করেছিলাম। কিন্তু গত তিন দিনে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার জন্য জমিতে ৪৩ হাজারের উপরে রোপণ প্রক্রিয়া সম্পন্ন হয়। আশা করা যাচ্ছে বৃষ্টিপাত পর্যাপ্ত হলে আগামী ১০-১৫ দিনের ভিতরে সিংহভাগ আবাদ হয়ে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )