1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছেন কক্সবাজারবাসী। সেখানকার কয়েকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে অনেকে মানবেতর জীবনযাপন করছেন। এখন পর্যন্ত বিপর্যস্ত মানুষের পাশে তেমন কাউকে দাঁড়াতে দেখা যায়নি। কিন্তু এমতাবস্থায় বানভাসি মানুষের জন্য গাড়িভর্তি খাবার নিয়ে কক্সবাজার সদর উপজেলায় বিতরণ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা সাঈদ হোসেন কাদেরী, জামশেদ উদ্দীন, মাসুদ রানা, আনোয়ার হোসেন, ইউনুস উদ্দীন আকাশ, অনিক খান, তানভীর মোঃ কায়কোবাদ, নাইমুল হুদা, মেহেদীসহ ২০ জনের একটি টিম কক্সবাজার সদরের ঝিলংজা ও পিএমখালীসহ বিভিন্ন উপজেলায় বন্যার পানিতে ঘরবন্দি কয়েক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। পাশাপাশি বাঁকখালী নদীর পাড় রক্ষায় অবদান রেখেছেন।

ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে-৬ কেজি চাল, ১ কেজি চিড়া, আধা কেজি প্যাকেট মুড়ি, দেড় লিটার পানি, কেক, স্যালাইনের প্যাকেট, মোমবাতি, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট।

ছাত্রলীগের নেতাকর্মীদের এমন বৃষ্টিভেজা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা নানাভাবে প্রশংসা করেছেন ছাত্রলীগ নেতাকর্মীদের।

ত্রাণ বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত নেতারা জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে টিমের অন্যতম উদ্যোক্তা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন বলেন, দেশের প্রতিটি  দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। করোনা থেকে শুরু করে সব দুর্যোগে আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে কিছুটা হলেও বন্যার্ত মানুষের কষ্ট লাগব হবে।

তিনি আরও বলেন, ছাত্রলীগের কর্মী হিসেবে দেশের জনগণের যেকোনো দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো নিজেদের নৈতিক কর্তব্য হিসেবে মনে করি। তাই মানবিক দায়িত্ব থেকে কক্সবাজার অঞ্চলের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রিয় ছাত্রলীগের নির্দেশে নিজেদের সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )