1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর এলপিজি ধর্মঘট নিয়ে সরকারের কঠোর হুঁশিয়ারি, পরে কর্মসূচি প্রত্যাহার ব্যবসায়ীদের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনে বিনিয়োগ করছে ওয়ালটন ও প্রাণ-আরএফএল ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু

আগৈলঝাড়ায় ”বীর নিবাস” মেয়ের শ্বশুর বাড়িতে মুক্তিযোদ্ধার-ছেলের সংবাদ সম্মেলন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৫৩ জন দেখেছেন

বরিশালের আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধার জন্য বরাদ্দ ”বীর নিবাস” র ঘর মেয়ের বাড়িতে নির্মাণের অভিযোগে মুক্তিযোদ্ধার ছেলের সংবাদ সম্মেলন। এব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মোসলেম আলীর জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে সরকারী ভাবে একটি ”বীর নিবাস” ঘর বরাদ্দ হয়। বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলীর মেয়ে ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিউটি হক মুক্তিযোদ্ধার ছেলে নাসির উদ্দিনের কাছ থেকে মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলনের কথা বলে জাতীয় পরিচয়পত্র, ছবি ও স্বাক্ষর নেয়।

ওই ছবি, জাতীয় পরিচয়পত্র ও স্বাক্ষর দিয়ে হলফনামা তৈরি করে বিউটি হকের শ্বশুর বাড়ি বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে ”বীর নিবাসের” জন্য জায়গা নির্ধারন করেন। এ খবর জানতে পেয়ে বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলীর একমাত্র ছেলে নাসির সেরনিয়াবাত ঘরের জায়গা পরিবর্তন করে সেরাল গ্রামে বীর মুক্তিযোদ্ধার কবরের পাশে ”বীর নিবাস” নিমার্নের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের মন্ত্রী, সচিব ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেন। এঘটনায় গতকাল রোববার সকালে মুক্তিযোদ্ধার ছেলে নাসির সেরনিয়াবাত আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলেন, আমার ছোট বোন বিউটি হক আমার পিতার নিজ নামের রেকর্ডীয় জমির কাগজপত্র আমার কাছ থেকে নিয়ে সেই কাগজপত্র অফিসে জমা না দিয়ে জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে তার শ্বশুরের নামের কাগজপত্র জমা দিয়ে তার শ্বশুরের বাড়িতে ”বীর নিবাস” নিমার্নের পায়তারা করছে। ”বীর নিবাস” বোনের শ্বশুর বাড়ির পরিবর্তে পিতা বীর মুক্তিযোদ্ধা মৃত.মোসলেম আলীর কবরের পাশে নির্মাণের দাবী করেন।

তিনি আরো জানান, বীর নিবাস’ ঘর বোন তার শ্বশুর বাড়ি নির্মানের জন্য আমাকে বিভিন্ন লোকের মাধমে ২-৩ লক্ষ টাকা দেবার কথা বলেন। আমি এতে রাজি না হওয়ায় আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাসির সেরনিয়াবাতের মামা বীর মুক্তিযোদ্ধা সেরনিয়াবাদ আব্দুল মান্নান।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোসলেম আলীর মেয়ে ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিউটি হক সাংবাদিকদের বলেন, টাকা দেওয়ার ও হুমকি-ধামকি দেওয়ার কথা মিথ্যা ভিত্তিহীন। আমার বড় ভাই গিয়াস উদ্দিন জীবিত থাকতে, বড় বোন মেরী বেগম ও নাসির উদ্দিন নিজে আমাকে হলফনামার মাধ্যমে ”বীর নিবাস” আমার শ্বশুর বাড়িতে নির্মানের লিখিত দিয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বে থাকা মো.সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলীর ছেলে, মেয়েরা হলফনামার মাধ্যমে বিউটি হকের শ্বশুর বাড়িতে ”বীর নিবাস” নির্মাণের জন্য স্থান নির্ধারন করে দেওয়ার পরে মন্ত্রনালয়ে প্রেরন করা হয়।

মন্ত্রনালয় থেকে ওই স্থানেই নির্মানের জন্য অনুমোদন হয়ে আসে। বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলীর ছেলে নাসির সেরনিয়াবাত যদি স্থান পরিবর্তন করে আনতে পারে আমরা সেই স্থানেই ”বীর নিবাস” নির্মাণ করব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )