1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর এলপিজি ধর্মঘট নিয়ে সরকারের কঠোর হুঁশিয়ারি, পরে কর্মসূচি প্রত্যাহার ব্যবসায়ীদের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনে বিনিয়োগ করছে ওয়ালটন ও প্রাণ-আরএফএল ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু

বঙ্গবন্ধুর সমাধিতে তিন অতিরিক্ত আইজিপির শ্রদ্ধা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত তিনজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।

বুধবার বিকালে বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকবৃন্দ (আইজিপি)  হাবিবুর রহমান, সেলিম মো. জাহাঙ্গীর ও দেবদাস ভট্টাচার্য টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদনের সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রার্থনা করেন।

এ সময় খুলনা ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আনসার উদ্দিন, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুল কবির চন্দন, (ক্রাইম এন্ড অপস) কাজী মাহবুবুল আলম, (ডিএসবি) মোহা. মোহাইমিনুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )