1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর এলপিজি ধর্মঘট নিয়ে সরকারের কঠোর হুঁশিয়ারি, পরে কর্মসূচি প্রত্যাহার ব্যবসায়ীদের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনে বিনিয়োগ করছে ওয়ালটন ও প্রাণ-আরএফএল ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু

বন্যায় দুর্গতদের উদ্ধার তৎপরতা ও চিকিৎসাসেবা প্রদান বিজিবি’র

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

বৈরী আবহাওয়া ও ভারী বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতা, বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী ও শুকনা খাবার বিতরণ এবং বিনামূল্যে জরুরি চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে বিজিবি।

চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবি’র ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি) এর উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

বুধবার সকাল থেকে বিজিটিসিএন্ডসি’র উদ্যোগে ভারী বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন বান্দরবানে আটকে পড়া অসহায় ও দুর্গত মানুষদের উদ্ধার করে বিজিবি’র জলযান ও গাড়ি ব্যবহার করে নিরাপদে পৌঁছে দিচ্ছে। এছাড়া বিজিটিসিএন্ডসি’র উদ্যোগে দুর্গত এলাকার ১০০টি অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ এবং ১০০ জনেরও অধিক মানুষকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও বর্ডার গার্ড হাসপাতাল, সাতকানিয়া এর মেডিকেল টিম ২০০ জনেরও অধিক দুর্গত মানুষকে চিকিৎসাসেবা প্রদানসহ বিনামূল্যে ঔষধ ও খাবার স্যালাইন বিতরণ করেছে।

উল্লেখ্য, বিজিবি’র নিজস্ব জলযান ও গাড়ি ব্যবহার করে বান্দরবান সেনাবাহিনীতে কর্মরত ওয়ারেন্ট অফিসারের বাবার লাশ গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )