1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য

রংপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ, আটক ৮

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৬৯ জন দেখেছেন

রংপুরে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় মিছিল থেকে জামায়াত শিবিরের আটজনকে আটক করে পুলিশ।

শনিবার (৫ আগস্ট) দুপুরে রংপুর নগরীর জুম্মাপাড়া ভাঙ্গা মসজিদের গলি থেকে এ বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের নামাজের পর রংপুর নগরীর ভাঙ্গা জামে মসজিদ ও মসজিদের গলি থেকে জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল বের করে। এসময় সদর জামে মসজিদ থেকে তাদের আরও একটি মিছিল বের হয়ে দুটি মিছিল একসঙ্গে হয়ে সুপার মার্কেট হয়ে জাহাজ কোম্পানী মোড়ের দিকে যাওয়ার পথে মিনি মার্কেটের সামনে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করা হয়। এসময় পুলিশ মিছিল থেকে আটজনকে আটক করে।

পুলিশের একাধিক সূত্রে জানা যায়, জোহরের নামাজ আদায়ের সময়ে রংপুর মহানগরী ও জেলার বিভিন্ন থানা থেকে আসা জামায়াত শিবিরের নেতাকর্মীরা ভাঙ্গা মসজিদ ও সদর হাসপাতাল জামে মসজিদের আশপাশে জড়ো হয়। পরে নামাজ আদায় করে তারা বিক্ষোভ মিছিল বের করে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, কোনো অনুমতি ছাড়াই হঠাৎ করে জামায়াত-শিবির নগরীতে মিছিল বের করে। পুলিশ মিছিলটি শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছে। মিছিল থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মী সন্দেহে আটজনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )