1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ডেম্বেলের পিএসজি যাত্রায় ‘হতাশ’ জাভি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

বার্সেলোনা ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে যাওয়ার ব্যাপারে রাজি হয়েছেন উসমানে ডেম্বেলে। তথ্যটি এবার নিশ্চিত করেছেন জাভি হার্নান্দেজ। ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী ডেম্বেলে চলে যাওয়াতে অবশ্য হতাশ হয়েছেন বার্সা কোচ।

যুক্তরাষ্ট্রে এসি মিলানের বিপক্ষে বুধবার প্রীতি ম্যাচে বার্সার ১-০ গোলের জয়ের ম্যাচে বেঞ্চে ছিলেন ডেম্বেলে। যে কারণে স্বাভাবিকভাবেই উঠে আসে এই ফরাসি ফরোয়ার্ডের কথা। এ প্রসঙ্গে জাভি বলেছেন, ‘আমি কিছুটা হতাশ।’

‘ডেম্বেলে আমাদের বলেছেন তিনি পিএসজিতে যেতে চান। আমরা তাকে ফেরানোর চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। তিনি আমাদেরকে জানিয়েছিলেন, ইতিমধ্যেই পিএসজির কোচ লুইস এনরিকে এবং সভাপতি নাসের আল-খেলাইফির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে কথা বলে ফেলেছেন।’

‘তাকে বোঝানোর কোনো উপায় ছিল না। কারণ ওইটাই ছিল তার চূড়ান্ত ও ব্যক্তিগত একটি সিদ্ধান্ত। আমার কষ্ট লাগছে। ভেবেছিলাম আমরা তার ঠিক মতো যত্ন নিচ্ছি এবং সে এখানে খুশি আছে। তবে আমাদের সে বলেছে, তার কাছে প্রস্তাব আছে এবং আমাদের ছেড়ে যেতে চায়। এ জন্য তাকে আজ খেলানো হয়নি।’

এর আগে ২৬ বর্ষী ফুটবলারকে দলে চেয়ে ইতিমধ্যেই বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে পিএসজি। এমনকি ফ্রেঞ্চম্যানের সঙ্গে ব্যক্তিগত শর্তাদি নিয়েও আলোচনা সেরেছে ক্লাবটি।

ফ্রেঞ্চ জায়ান্টরা এখন ৫ কোটি ইউরোয় রিলিজ ক্লজ কার্যকর করে ডেম্বেলেকে কিনে নেয়ার খুব কাছাকাছি রয়েছে। চলতি সপ্তাহেই ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন হতে পারে।

২০১৭ সালে বার্সায় যোগ দিয়েছিলেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। এ পর্যন্ত ছয় মৌসুমে তেমন আহামরি পারফরম্যান্স দেখাতে পারেননি। ১৮৫ ম্যাচ খেলে মাত্র ৪০ গোল করেছেন। যদিও তার অনেকটা সময় চোটের সঙ্গে লড়েই পার হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )