1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সন্দেহ, খুঁটিতে বেঁধে রাখার ভিডিও ভাইরাল ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১৬৭ ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

বিজিবি-মাদক কারবারি সংঘর্ষে নিহত ১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে এক বিজিবি সদস্যসহ অন্তত ৭ জন। এসময় বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী জাফর আলমকে আটক করা হয়েছে।

বুধবার ২ আগস্ট বেলা সাড়ে ১২টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিজিবি সদস্যরা ইয়াবা উদ্ধারে গেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে টেকনাফের হ্নীলার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রফিক (৪৮)। এ ঘটনায় গুলিবিদ্ধ ৭ জনকে আইওএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত বিজিবি সদস্য আবদুল মালেককেও কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩টা) আহতরা কক্সবাজার সদর হাসপাতালে পৌঁছেনি।

হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানিয়েছেন, লেদা এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলমের ভাই জাফর আলমের বাড়িতে বিজিবির একটি দল অভিযান চালায়। এসময় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ মাদক কারবারিসহ রোহিঙ্গা ও স্থানীয়রা বিজিবির ওপর হামলা চালায়। বিজিবিও পাল্টা গুলি করে। এ ঘটনায় একজন নিহতসহ ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান এ ঘটনায় একজন নিহত ও কয়েকজনের আহত হওয়ার খবর শুনেছেন বলে জানিয়েছেন। বিষয়টির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, ইয়াবা উদ্ধারের অভিযানে বিজিবি ওপর হামলা, গুলি ও পাল্টা গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহত রয়েছে। বিষয়টি বিস্তারিত গণমাধ্যমে জানানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )