1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য

মানবপাচারকারীদের বিচারের মুখোমুখি করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, মানবপাচার অপরাধ আমরা কোনোভাবেই সহ্য করব না। মানবপাচারের সঙ্গে জড়িতদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে চাই।

বুধবার (২ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব মানবপাচার বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন।

জাতীয় সংলাপ যৌথভাবে আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইউএসএইড, কোয়িকা, গ্লোঅ্যাক্ট বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ ইউনাইটেড নেশন্সস নেটওয়ার্ক অন মাইগ্রেশন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচার গুরুতর একটি অপরাধ, এটি প্রতিরোধে সরকার কাজ করছে। প্রতিটি মানব পাচার ঘটনার তদন্ত ও বিচার করতে আমরা বদ্ধ পরিকর। এই অপরাধকে আমরা কোনোভাবেই সহ্য করবো না।

সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, মানবপাচার প্রতিরোধে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সরকার একযোগে কাজ করছে। এই লক্ষ্যে আইএলও প্রোটোকল আমরা সইও করেছি। মানবপাচার প্রতিরোধে এটি আমাদের সদিচ্ছার প্রতিফলন।

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেন, মানবপাচার এক‌টি জঘন্য অপরাধ। অনিয়মিত অভিবাসন কখনই কাম্য নয়। মানবপাচার প্রতিরোধে জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে কাজের ক্ষেত্রে বাংলাদেশ লিডিং রোলে রয়েছে। বাংলাদেশে রোহিঙ্গারাও মানবপাচারের শিকার হচ্ছেন। মানবপাচার প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখ‌তে হ‌বে।

অনুষ্ঠা‌নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম, পুলিশের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, আইওএম বাংলাদেশের অফিসার ইন চার্জ ফাতিমা নুসরাত গাজ্জালী ও ইউএনওডিসির দক্ষিণ এশিয়া আঞ্চলিক প্রতিনিধি মারকো টেজিরিয়া উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )