1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

সহকারীর সঙ্গে রেখার সম্পর্ক নিয়ে চর্চা, লেখক বললেন ‘বিভ্রান্তিমূলক’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

বলিউডের ‘চিরসবুজ’ খ্যাত অভিনেত্রী রেখা। ৬৮ বছরেও যেন রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। সম্প্রতি নতুন করে চর্চায় এসেছেন এই অভিনেত্রী। গুঞ্জন উঠেছে ব্যক্তিগত সহকারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন রেখা। যা নিয়ে ভারতের সংবাদমাধ্যমে চলছে চর্চা। সামাজিক মাধ্যমেও চলছে তোলপাড়।

সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে ২০১৬ সালে প্রকাশিত ইয়াসের উসমানের লেখা রেখার আত্মজীবনী ‘দ্য আনটোল্ড স্টোরি’-তেই নায়িকার জীবনের অজানা এই তথ্যগুলো উঠে এসেছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ইয়াসের উসমান। সম্প্রতি টুইটারে বিবৃতি দিয়ে লেখক বলেন, ‘আমার বইয়ের কথা উল্লেখ করে রেখার লিভ-ইন রিলেশনশিপ নিয়ে যেভাবে সংবাদমাধ্যমে লেখা হয়েছে, তা পুরোপুরি ভুয়া ও বিভ্রান্তিমূলক।’

তিনি আরও বলেন, লেখাগুলো মিথ্যাচারে পরিপূর্ণ। বিষয়টি নিয়ে সেনসেশন তৈরির চেষ্টা চলছে। মিডিয়াতে যে সকল উদ্ধৃতি ব্যবহার করা হচ্ছে তা আমার বইতে উল্লেখ করা হয়নি। পুরো বইয়ের কোনও অংশে ‘লিভ ইন রিলেশনশিপ’ এই কথাটি ব্যবহার করা হয়নি।…. কোথাও লেখা হয়নি দুজনের মধ্যে যৌন সম্পর্ক রয়েছে।

‘ক্লিক’ পাওয়ার আশায় রেখার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের এই ধরনের আচরণে ক্ষুব্ধ লেখক। তিনি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন। ভারতের গণমাধ্যমগুলোতে বলা হয়েছে রেখার জীবনীতে ইয়াসের উসমান লিখেছেন, ব্যক্তিগত সহকারী ফারজানা ছাড়া আর কেউই রেখার বেডরুমে ঢোকার অনুমতি পান না।

তিনি লিখেছেন, ফারজানা রেখার পারফেক্ট সঙ্গী। তিনি পরামর্শদাতা, বন্ধু এবং সমর্থক এবং তাকে ছাড়া রেখা থাকতেই পারেন না। রেখার বিশ্বস্ত সেক্রেটারি ফারজানা, যাকে অনেকেই তার প্রেমিকা বলেন, তিনিই একমাত্র রেখার বেডরুমে প্রবেশের অনুমতি পেয়েছেন। বাড়ির পরিচারক-পরিচারিকাদেরও সেখানে প্রবেশের অনুমতি নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )