1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের

ক্রলির ১৮৯, দ্বিতীয় দিন শেষে চালক ইংল্যান্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ৩১৭ ইনিংস গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার। জবাবে নেমে জ্যাক ক্রলির বিধ্বংসী ১৮৯ রান ও জো রুটের ৮৪ রানের ইনিংসে চালকের আসনেই স্বাগতিক দল। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়াকে লিড দিয়েছে ৬৭ রানের।

সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়াকে ৩১৭ রানে থামায় ইংল্যান্ড। পরে ৪ উইকেট হারিয়ে ৩৮৪ রানে দিন শেষ করে তারা।

ওল্ড ট্র্যাফোর্ডে ৮ উইকেটে ২৯৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। দিনের প্রথম বলেই প্যাট কামিন্সকে ফেরান জেমস অ্যান্ডারসন।

এরপর ১৮ রান যোগ করেই গুটিয়ে যায় অজিদের ইনিংস। হ্যাজেলউডকে ফেরান ক্রিস ওকস। আর তাতেই অ্যাশেজে প্রথম এবং ক্যারিয়ারে পঞ্চমবার পাঁচ উইকেটের স্বাদ পান ওকস। মিচেল স্টার্ক অপরাজিত থাকেন ৬ চারে ৯৩ বলে ৩৬ রান করে।

জবাবে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। তৃতীয় ওভারে বেন ডাকেটকে ফেরান স্টার্ক। ২০ রানে ক্যামেরুন গ্রিনের বলে ক্রলিকে আম্পায়ার এলবিডব্লিউ দিলেও রিভিউ নিয়ে সে যাত্রায় বাঁচেন। পরে মঈনের সঙ্গে গড়ে তোলেন জুটি।

৬৭ বলে ফিফটি স্পর্শ করেন ক্রলি, ৭৪ বলে মঈন আলী। ১২১ রানের জুটি গড়ার পর স্টার্কের শিকার হয়ে ফেরেন মঈন। ৮২ বলে ৫৪ রান করেন ইংলিশ অলরাউন্ডার।

এরপর জো রুটকে নিয়ে ২০৬ রানের জুটি গড়েন ক্রলি।৯৩ বলে সেঞ্চুরির দেখা পান ইংলিশ ওপেনার। ১৮২ বলে ১৮৯ রানের ইনিংস খেলে গ্রিনের শিকার হয়ে ফেরেন সাজঘরে।

রুট টেকেননি বেশিক্ষণ। হ্যাজেলউডের শিকার হয়ে ফেরেন ৯৫ বলে ৮৪ রান করে। পরে কাটিয়ে দেন হ্যারি ব্রুক (১৪) ও বেন স্টোকস (২৪) দিন শেষ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )