1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের

টেস্টে ৬০০ উইকেটের এলিট ক্লাবে ব্রড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

অ্যাশেজের চতুর্থ টেস্টে নামার আগে স্টুয়ার্ট ব্রডের দরকার ছিল মাত্র দুটি উইকেট। ওল্ড ট্রাফোর্ডে দুই উইকেট নিলেই মাইলফলকে উঠত নাম। প্রথমদিনেই যা করে দেখালেন ইংলিশ পেসার। টেস্টের ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে পৌঁছেছেন ৬০০ উইকেটের কীর্তিতে।

বুধবার ম্যানচেস্টারে ৫৯৮টি উইকেট নিয়ে নেমেছিলেন ৩৭ বর্ষী ব্রড। তার প্রথম শিকার হয়েছেন উসমান খাজা। পরে ট্রাভিস হেডকে দ্বিতীয় শিকার বানিয়ে পৌঁছে যান ছয়শ উইকেটের এলিট ক্লাবে।

ইংল্যান্ডের দ্বিতীয় বোলার ও ইতিহাসের দ্বিতীয় পেসার হিসেবে ১৬৬তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন ব্রড। প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে ক্লাবটিতে নাম আছে তার সতীর্থ জেমস অ্যান্ডারসনের। যিনি এই টেস্টেও খেলছেন নামের পাশে ৬৮৮ উইকেট নিয়ে।

ব্রডের আগে ৬০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন মাত্র চার ক্রিকেটার। মুত্তিয়া মুরালিধরন (১৩৩ ম্যাচে ৮০০ উইকেট), শেন ওয়ার্ন (১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট), অনিল কুম্বলে (১৩২ ম্যাচে ৬১৯ উইকেট) ও জেমস অ্যান্ডারসন (১৮২ ম্যাচে ৬৮৮ উইকেট)।

এবারের অ্যাশেজে এখন পর্যন্ত সবকটি ম্যাচেই খেলেছেন ব্রড। আগের তিন ম্যাচে উইকেট শিকার করেছেন ১৬টি। এজবাস্টনে প্রথম টেস্টে নেন ৬ উইকেট। লর্ডসে নেন ৫টি। আর হেডিংলিতে নেন ৫টি উইকেট।

ব্রডের অর্জনের দিনে টসে জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটে পাঠায় স্বাগতিক ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )