1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮৫ জন দেখেছেন

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে অস্ত্র খুইয়েছেন টহল পুলিশ সদস্যরা। পরবর্তীতে ঘটনাস্থলেই পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়৷

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে বন্দর উপজেলার রুস্তমপুর চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে টহলের সময় হঠাৎ পাঁচ-ছয়জনের একটি ছিনতাইকারী দল পুলিশের ওপর হামলা চালায়।

এসময় তারা পুলিশ সদস্যদের মারধর করে একটি শর্টগান ছিনতাই করে নিয়ে যায়। এসময় একজন পুলিশ সদস্য আহত হন। পরে আহত সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, ‘পুলিশের টহল চলাকালে ছিনতাইকারীরা হামলা চালিয়ে অস্ত্রটি নিয়ে যায়। যদিও পরে ঘটনাস্থলেই অস্ত্রটি ফেলে রেখে পালিয়ে যায় তারা। আমরা সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘ছিনতাই হওয়া অস্ত্রটি সকালে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে চলতি বছরের মার্চ মাসের ৯ তারিখে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে পুলিশের একজন এএসআইয়ের সরকারি পিস্তল লুটের ঘটনা ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )