1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের

টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে সাকিব-নাসুমের উন্নতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৫৩ জন দেখেছেন

টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের। সাকিব আট ধাপ ও নাসুম ১৭ ধাপ এগিয়েছেন।

বুধবার  সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ঘরের মাঠে সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাকিব। বল হাতে ৪২ রানে ৪ উইকেট ও ব্যাট হাতে ৩৭ রান করেন সাকিব।

বোলিং র‌্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে ৬১৬ রেটিং নিয়ে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির সাথে যৌথভাবে ১৬তমস্থানে জায়গা করে নেন সাকিব। ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে ৬০তমস্থানে আছেন সাকিব।

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ৩৫ রানে ১ উইকেট নেন নাসুম। আহামরি পারফরমেন্স না করেও ১৭ ধাপ এগিয়ে ৫৫০ রেটিং নিয়ে ৩৩তম স্থানে জায়গা করে নিয়েছেন নাসুম।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে বল হাতে নিজের সেরাটা দিতে পারেননি আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। দুই ম্যাচে ৪৩ রানে মাত্র ১ উইকেট নেন তিনি। তারপরও ৭১৩ রেটিং নিয়ে বোলিং তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ।

ব্যাটিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের ওপেনার লিটন দাসের। আফগানিস্তান সিরিজে ৫৩ রান করে তিন ধাপ এগিয়ে ১৮তমস্থানে উঠেছেন তিনি।

আফগানিস্তান সিরিজে মাত্র ১৮ রান করায় অবনতি হয়েছে ব্যাটার নাজমুল হোসেন শান্তর। ছয় ধাপ পিছিয়ে ২৯এ নেমে গেছেন তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ পেয়ে মেইকশিপ্ট ওপেনার হিসেবে ২৪ রান করেন আফিফ হোসেন। এই ইনিংসের সুবাদে চার ধাপ এগিয়ে ৫৭তমস্থানে উঠেছেন আফিফ। এই তালিকায় ৯০৬ রেটিং নিয়ে সবার উপরে আছেন ভারতের সূর্যকুমার যাদব।

টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের তালিকায় ২৮৮ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )