1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

ঝালকাঠিতে গাছ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

ঝালকাঠিতে গাছ থেকে পড়ে হাসান হাওলাদার (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নথুল্লাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান হাওলাদার বাসন্ডা ইউনিয়নের লেশপ্রতাপ গ্রামের জব্বার হাওলাদারের বড় ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, হাসান চাম্বল গাছের ডাল কাটার জন্য প্রায় ৫০ ফুট উপরে ওঠে। ডাল কাটা হলে সেই ডালের সাথে হাসান মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। গাছের সাথে রশি দিয়ে যদি তার শরীর বাধা থাকতো তাহলে তিনি গাছ থেকে হয়তো পড়তো না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ সাবের আহম্মেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )