1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

চুয়াডাঙ্গায় কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়স্থ বহুমুখী মানব কল্যাণ সংস্থার কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট বিতরণের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। এতে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান আহমেদ পিপুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল হক স্বপন ও শাহ আলম সনি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক বিপুল আশরাফ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )