1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

ওসিএ সভায় যোগ দিতে থাইল্যান্ড গেলেন সেনাবাহিনী প্রধান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

সরকারি সফরে থাইল্যান্ড গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শুক্রবার থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান।

সফরকালে সেনাবাহিনী প্রধান আগামীকাল শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) ৪২তম সাধারণ সভায় যোগদান করবেন।

উল্লেখ্য, উক্ত সভায় এশিয়ার বিভিন্ন দেশের ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। সভায় অংশগ্রহণ ছাড়াও সেনাবাহিনী প্রধান এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭ সাল) ভোট প্রদান করবেন এবং বিভিন্ন দেশ হতে আগত অতিথিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১১ জুলাই বাংলাদেশে পোঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )