1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

জামালপুরে অস্ত্র ও গুলিসহ ডাকাতি মামলার আসামি গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৮৫ জন দেখেছেন

জামালপুরে অস্ত্র ও গুলিসহ একাধিক ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে জামালপুর শহরের রেল কলোনি এলাকা থেকে রশিদ মোল্লা নামে চিহ্নত ওই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রশিদের বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জ ও কুমিল্লা সদর দক্ষিণ থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। রশিদ মোল্লা (৪৭) ঢাকার কেরানীগঞ্জের কামরাঙ্গীরচর জিয়ানগর, কালবোর্ড এলাকার চাঁন মিয়ার ছেলে।
এ ঘটনায় রশিদ মোল্লার বিরুদ্ধে জামালপুর সদর থানায় ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (এ) (এফ) ধারায় মামলা দায়ের হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )