1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

আগামী তিনদিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

বিগত কয়েকদিনের বৃষ্টি শেষে ফের চড়াও হয়েছে সূর্য, বেড়েছে তাপমাত্রা। সকাল থেকেই সূর্যের ঝলকানি দেখা গেছে, অনুভূত হয়েছে ভ্যাপসা গরম। তবে এই গরমের মাঝেই এবার স্বস্তির খবর দিলো আবহাওয়া অফিস। আগামী তিনদিনে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

দেশের দক্ষিণাঞ্চলে ঈদের পর থেকেই সেভাবে বৃষ্টি নেই। বৃষ্টি কম দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও। মধ্যাঞ্চলে মৌসুমি বায়ুর সক্রিয়তাও কমেছে।সোমবার সকালে রাজধানীর কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আকাশে রোদের আধিপত্য। ঢাকায় পাল্লা দিয়ে বাড়ছে গরম।

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেটে সর্বোচ্চ ৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম, বরিশাল ও খুলনার বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি নেই। হলেও খুবই সামান্য। এ সময়ে রাজশাহী বিভাগের বৃষ্টির প্রবণতা বেশি ছিল।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )