1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম-১০ উপনির্বাচন; মনোনয়ন জমা দিলেন ছয় প্রার্থী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনিত প্রার্থীসহ ছয়জন প্রার্থী নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) বিকেল সাড়ে তিনটায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এর আগে জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনিত প্রার্থী এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে এখনো পর্যন্ত ছয়জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু মনোনয়পত্র জমা দেন। এ সময় তার সাথে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া ও মো. আরমান আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী) আসন। গত ২ জুন ডা. আফছারুল আমীন এমপি’র মৃত্যুর পর ৪ জুন আসনটি শূণ্য ঘোষণা করা হয়। ৮ জুন নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মতে, মঙ্গলবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাই হবে ৬ জুলাই, আপিল করা যাবে ৭-৯ জুলাই, নিষ্পত্তি হবে ১০-১১ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। এরপর ইভিএমের মাধ্যমে আগামী ৩০ জুলাই উপনির্বাচনের ভোট নেয়া হবে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামরা থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )