1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

রংপুরে সদ্যপুষ্করিনী পাবলিকিয়ান ফোরামের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৯০২ জন দেখেছেন

হাসান আল সাকিব : রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী পাবলিকিয়ান ফোরাম (এসপিএফ) এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জুলাই) সকালে মজিদা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে প্রবন্ধ উপস্থাপন, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি, সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 সদ্যপুষ্করিনী পাবলিকিয়ান ফোরামের সভাপতি ও গ্রীন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শামিম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্যপুষ্করিনী পাবলিকিয়ান ফোরামের প্রধান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শওকত আলী।মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদ্যপুষ্করিনী পাবলিকিয়ান ফোরামের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কালীরঞ্জন বর্মণ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন ফোরামের কোষাধ্যক্ষ জনাব দুলাল মিয়া, ফোরামের সম্পাদক শাহারিয়া সৌরভ, ফোরামের উপবৃত্তি ও সহায়তা বিষয়ক সম্পাদক মোছাদ্দিকুল আলম,সহ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রুমোনসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সদ্যপুষ্করিণী ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষার্থীরা তাদের চাওয়া পাওয়ার কথা এবং শিক্ষকগণ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সদ্যপুষ্করিনী যুব স্পোর্টিং ক্লাবের ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল ক্রেস্ট এবং উপস্থিত সকল শিক্ষার্থীর মাঝে সনদ প্রদান করা হয়।

প্রধান অতিথি বলেন, সদ্যপুষ্করিণী ইউনিয়নের শিক্ষার্থীদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। নিজ জন্মভূমির প্রতি নিজ দেশের প্রতি দায়িত্ববান হতে হলে নিজেদের সুশিক্ষিত হতে হবে।

সভাপতির বক্তব্যে মোঃ শামিম মণ্ডল বলেন, আগামী কয়েক বছরের মধ্যে আমরা আমাদের ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে আরো অনেক শিক্ষার্থী থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দেখতে চাই, মা বাবার স্বপ্ন পূরণ করতে হলে নিজেদের স্বপ্নকে আরও বড় করে দেখতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )