1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিশ্বকাপে যেসব ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। আগামী ৭ অক্টোবর ম্যাচটি হবে ধর্মশালায়। আজ (মঙ্গলবার) ২০২৩ ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি।

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সামনে রেখে প্রস্তুতির পাশাপাশি পরিকল্পনা সাজাতে ব্যস্ত বাংলাদেশ দল। বিশ্বকাপের ছয়টি ভেন্যুতে নয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুইটি করে ম্যাচ খেলবে কলকাতা, পুনে ও ধর্মশালায়। এছাড়া একটি করে ম্যাচ রয়েছে বেঙ্গালুরু, মুম্বাই ও চেন্নাইতে। আর প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও আইসিসির পাঠানো খসড়া সূচিতে অনুমোদন দেয়নি। পছন্দের ভেন্যুতে খেলতে চেয়ে আইসিসিকে বড় লিস্ট ধরিয়ে দেয় পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কিছু চাওয়া মেনে নিয়েছে আইসিসি। ফলে সূচি নিয়ে জটিলতাও কেটে গেছে।

১০ দল নিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের ১০টি শহরের ১২ থেকে ১৫টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের ট্রফি ট্যুরও। তিন দিন বাংলাদেশে অবস্থান করবে বিশ্বকাপ ট্রফি। ৭ থেকে ৯ আগস্ট বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এ ট্রফি সামনে থেকে দেখার সুযোগ পাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )