1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

দ্বীপে থাকলে পাওয়া যাবে কোটি টাকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

মার্টিন ম্যাকডোনা পরিচালিত হলিউড চলচ্চিত্র দ্য ভেনশিস অব ইনিশেরিন-এর নৈসর্গিক দ্বীপ ‘ইনিস মোর’–এ থাকলে আপনাকে বিপুল অর্থ দেওয়া হবে—এমন যদি বলা হয় আপনি কি অবাক হবেন? হয়তো হবেন। এটাই তো স্বাভাবিক।

অবাক করা এমন প্রকল্পই হাতে নিয়েছে আয়ারল্যান্ডের সরকার। ইনিস মোরসহ দেশটির পশ্চিমাঞ্চলীয় সমুদ্রতটের ২০টির বেশি অনিন্দ্যসুন্দর দ্বীপের জন্য এ প্রস্তাব দেওয়া হয়েছে। যাঁরা শহুরে ঝঞ্ঝাট ছেড়ে প্রকৃতির কাছে নিরিবিলি গ্রামীণ জীবন যাপন করতে চান, তাঁদের জন্য এই সুযোগ। আনুষঙ্গিক খরচসহ পরিত্যক্ত ঘর-বাড়ি সংস্কার বা নতুন ঘর-বাড়ি নির্মাণের জন্য দেওয়া হবে ৮৪ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা।

সরকারি ওয়েবসাইটের তথ্যের বরাতে দ্য নিউজ জানিয়েছে, এই দ্বীপবাসীদের টেকসই উন্নয়নের লক্ষ্যে পাঁচ ধাপের উচ্চপর্যায়ের কৌশলগত লক্ষ্য ঠিক হয়েছে, যা বাসিন্দাদের আত্মপরিচয় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

এই লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে দ্বীপগুলোয় জনসংখ্যা বাড়ানো, দ্বীপের অর্থনীতিতে বৈচিত্র্য আনা, স্বাস্থ্য ও পরিষেবাব্যবস্থার উন্নয়ন, দ্বীপের স্থানীয় বাসিন্দাদের অবস্থার উন্নয়ন, দ্বীপবাসীর সমৃদ্ধি ও টেকসই জীবনমানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

এই প্রকল্প দেশটির ভূমি-পরিকল্পনা নীতি ‘২০২৩-২৬ অ্যাকশন প্ল্যান’–এর অনুকরণে নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অধীনে রাষ্ট্রীয় সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাজ করতে হবে। এই পরিকল্পনার মধ্যে বিদ্যমান আবাসনকে দীর্ঘস্থায়ী ব্যবহারের লক্ষ্যে অতিরিক্ত তহবিল জোগানের বিষয়েও বলা হয়েছে।

এই পরিকল্পনার মধ্যে আরও লক্ষ্য রয়েছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল অঞ্চল, বাণিজ্যিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে উচ্চগতির ইন্টারনেটের আওতায় আনা, দ্বীপে বসে অনলাইনে অন্যত্র কাজ ও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া এবং ই-স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )