1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন যারা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল রবিবার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। শুক্রবার ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

দুই অভিজ্ঞ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও রিচার্ড কেটলবরা মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। সাধারণত বিশ্বকাপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে দায়িত্ব পালন করেন এই দুই ইংলিশ আম্পায়ার জুটি।

এটি হবে কেটলবরার দ্বিতীয় ফাইনাল। এর আগে তিনি ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন। সেবার মাঠে তার সঙ্গী ছিলেন কুমার ধর্মসেনা।

কেটেলবরার পাশাপাশি ইলিংওয়ার্থের জন্যও এটি হবে দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল। অবশ্য ম্যাচ অফিসিয়াল হিসেবে প্রথম। এর আগে তিনি ১৯৯২ বিশ্বকাপের ফাইনালে খেলোয়াড় হিসেবে উপস্থিত ছিলেন।

তাদের বাইরে ফাইনালে জোয়েল উইলসন থাকবেন তৃতীয় আম্পায়ার। আর চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্রিস গ্যাফানি। ম্যাচ রেফারি হিসেবে আছেন অ্যান্ডি পাইক্রফট। এরা সবাই এবারের আসরের সেমিফাইনালে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )