1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সাকিবের প্রতি আমার সম্মান এখনো আছে: বুবলী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

ঢালিউড অভিনেতা শাকিব খানের হাত ধরেই সিনেমায় আত্মপ্রকাশ শবনম বুবলীর। তারা বেশ কিছুদিন প্রেমের সম্পর্কের পর লুকিয়ে বিয়ে করলেও এক ছাদের নিচে দীর্ঘদিন থাকা হয়নি।

বর্তমানে তাদের সংসারে জন্ম নিয়েছে একটি ফুটফুটে পুত্র সন্তান। কিন্তু এরপরেও স্বামী-স্ত্রী দুজন হেঁটেছেন দুজনের ভিন্ন পথে। শাকিব খান দাবি করছেন, বুবলীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার। যদিও নায়িকা সেটি অস্বীকার করেছেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলী জানান, সংসার টিকিয়ে রাখার জন্য সবটুকু চেষ্টাই করেছেন তিনি।

বুবলী বলেন, ‘আমি আমার ১০০ ভাগ দিয়ে চেষ্টা করেছি। হয়তো অনেক না বলা কথা বলা হচ্ছে। আমি তার পছন্দের জায়গা থেকে, সে যেভাবে যেভাবে চেয়েছে সেটা ফিল্ম করে হোক, ছেড়ে হোক, কোনো কাজ করে হোক বা না করে হোক, শতভাগ সংসার করে হোক বা পাশাপাশি জব করে হোক—যেভাবে ভালো লাগে, যেটা যেভাবেই শান্তি থাকে, সেভাবেই আমি ট্রাই করেছি এবং ট্রাই করছি। এসব থেকে আমার কাছে মনে হয় সম্মানের জায়গা অটুট থাকুক, এটাই চাই।’

নায়িকা বলেন, ‘আমি আমার জায়গা থেকে একটু আগে যেটা বলেছি, আমার দোষ হলে আমি তাকে নিয়ে এত পজিটিভ থাকতাম না। এতকিছুর পরও আমি তাকে এভাবে সম্মান করতাম না। কারণ হয়কি, আমরা একটা কথা বলেই থাকি—আপনাকে যে সম্মান করবে আপনি তাকে সম্মান করবেন।’

বুবলী জানান, ‘অনেকভাবে অসম্মানিত হওয়ার পরও তার প্রতি আমার সম্মান আছে এবং থাকবে। সো, আমার দোষ না বলেই আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি, করছি।  আমি আমার জীবন থেকে যদি বলি, আমি অলওয়েজ খুব ঘরকুনো। আমি চেয়েছি সবসময় ঘরটা বাঁচাতে। সেটা যখন আমার ঘর ছিল। সে জায়গা থেকেই তো আমি ট্রাই করেছি বা করছি।’

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের জুলাই মাসে বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান। যার নাম শেহজাদ খান বীর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )