1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৫০ জন দেখেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ জুন সকাল ৯ টা থেকে এ পরীক্ষা শুরু হবে। এছাড়া, অন্যান্য বছরের মতো এবারও জাবিতে শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে শিফট অনুযায়ী ছেলে-মেয়েদের আলাদা আলাদা পরীক্ষা দিতে হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, আগামী ১৮ জুন পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২২ জুন। এ ছাড়া ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৮ জুন প্রথম শিফটে আইবিএ-জেইউ, দ্বিতীয় শিফটে ‘সি-১’ ইউনিটের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন তৃতীয় থেকে ষষ্ঠ শিফট পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৯ জুন ছয় শিফটে ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০ জুন ছয় শিফটে ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২১ জুন চার শিফটে ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ২২ জুন একই ইউনিটের চার শিফটে বাকিদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কোনো পরীক্ষার্থী প্রবেশ করতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। এছাড়া, ওয়েবসাইটে পরীক্ষার আসন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, এ বছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭টি। সে হিসাবে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আবেদনকারীদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৫০৭ জন পুরুষ এবং এক লাখ ১৫ হাজার ৩৫০ জন নারী শিক্ষার্থী রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )