1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

রাশিয়া-ইউক্রেনে পাল্টাপাল্টি হামলা, হতাহত ২২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

ইউক্রেনের ডিনিপ্রো শহরে এবং রাশিয়ার বেলগ্রেড অঞ্চলে পাল্টাপাল্টি হামলায় ২২ জন হতাহত হয়েছেন। এর মধ্যে বেলগ্রেড ইউক্রেনীয় বাহিনীর হামলায় দুজন নিহত হয়েছেন। অন্যদিকে ডিনিপ্রোতে রুশ হামলায় ২০ জন আহত হয়েছেন।

শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্স, বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ডিনিপ্রোতে রুশ হামলার পর ২০ জন আহত হয়েছেন এবং অন্যরা আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শেয়ার করা ভিডিওতে উদ্ধারকারীদের দোতলা ভবনের ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান করতে দেখা গেছে। অন্য একজন কর্মকর্তা বলেন, আহতদের মধ্যে পাঁচজন শিশু এবং একজনকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে।

এ ছাড়া ইউক্রেনের রাজধানী কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে আবারও বিমান প্রতিরক্ষাব্যবস্থা কার্যকর করা হয়েছে। একই সঙ্গে সব ইউক্রেনে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়া সর্বশেষ এ হামলার ঘটনা নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি ডিনিপ্রোর এ বিস্ফোরণটিকে ইচ্ছাকৃত রাশিয়ান আক্রমণ হিসাবে আখ্যায়িত করেছেন। যদিও রাশিয়া এর আগে প্রতিবেশী এই দেশটিতে আক্রমণের সময় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা বরাবরই অস্বীকার করে এসেছে।

আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক জানান, শহরের উত্তরের একটি এলাকায় কথিত হামলার পর আগুন ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, যে পাঁচটি শিশু আহতদের মধ্যে রয়েছে, তাদের মধ্যে তিন ছেলে শিশুর অবস্থা গুরুতর বলে মনে করা হচ্ছে।

এ ঘটনায় আহত ২০ জনের মধ্যে ১৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া ইউক্রেনের অন্যান্য স্থানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এদিকে কিয়েভের কাছে বিমান হামলা প্রতিহত করতে রোববার ভোরে সেখানে বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় ছিল বলে ইউক্রেনের রাজধানীর সামরিক প্রশাসন টেলিগ্রাম বার্তা চ্যানেলে জানিয়েছে। এ ছাড়া উত্তরাঞ্চলীয় সুমিতে কর্মকর্তারা রাশিয়ান গোলাবর্ষণের জেরে ৮৭টি বিস্ফোরণ রেকর্ড করেছেন। এতে করে আহত এবং অবকাঠামো ধ্বংসের কথাও জানিয়েছেন তারা।

রাশিয়ান-অধিকৃত দক্ষিণাঞ্চলীয় শহর বার্দিয়ানস্ক ও মেলিতোপোলে এক ডজনেরও বেশি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে খোদ রাশিয়ায় ইউক্রেনের হামলায় দুজন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা শনিবার বলেন, সীমান্ত অঞ্চলে বেলগ্রেডে নতুন করে হওয়া এ হামলায় দুজন নিহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ এ হামলার পেছনে ইউক্রেনকে দায়ী করলেও তারা বলেছে, রাশিয়া মস্কোতে সরকারের বিরোধিতাকারী যোদ্ধাদের লক্ষ্যবস্তু করে হামলার চেষ্টা করার ফলে এই মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অবশ্য এ অঞ্চলে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )