1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

ইউক্রেন পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত: জেলেনস্কি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

রাশিয়ার অধিকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে ইউক্রেন দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এমনটি জানান। খবর রয়টার্সের।

জেলেনস্কি বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা সফল হবো।

তিনি আরো বলেন, আমি জানিনা এতে কতোদিন লাগবে। সত্যি বলতে, সম্পূর্ণ ভিন্ন ভিন্ন উপায়ে এটি হতে পারে। কিন্তু আমরা এটি করতে যাচ্ছি আর আমরা প্রস্তুত।

অঞ্চলগুলো পুনরুদ্ধারে একটি পাল্টা আক্রমণ যুদ্ধের গতিপ্রকৃতি পাল্টে দেবে বলে আশা কিয়েভের। ১৫ মাস আগে রাশিয়া প্রতিবেশী দেশটিতে আক্রমণ শুরু করার পর থেকে যুদ্ধ এখন অনেক তীব্র হয়ে উঠেছে।

গত মাসে জেলেনস্কি জানিয়েছিলেন, পাল্টা আক্রমণ শুরু করার আগে পশ্চিমা সাঁজোয়া যানের জন্য ইউক্রেনকে অপেক্ষা করতে হবে। পশ্চিমাদের কাছ থেকে ধারাবাহিক সমর্থন পাওয়ার পাশাপাশি আরও সামরিক সহায়তা ও অস্ত্র পাওয়ার জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে গেছেন তিনি। পরিকল্পনা সফল করার জন্য পশ্চিম এসব অস্ত্র ইউক্রেনের মূল চাবিকাঠি।

রাশিয়া ইউক্রেনের পূর্ব, দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলের বিশাল অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

ইউক্রেনের কয়েকটি অংশে শুষ্ক আবহাওয়ার দীর্ঘ ব্যাপ্তিতে এমন ধারণা করা হচ্ছে যে, পাল্টা আক্রমণ সম্ভবত আসন্ন।

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন রাশিয়ার অস্ত্রাগার ও সরবরাহ রুটে হামলা বৃদ্ধি করেছে।

শনিবার ইউক্রেনের সামরিক বাহিনী তাদের দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের মারিঙ্কা তাদের লড়াইয়ের মূল ফোকাস। সেখানে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সেনাদের ১৪টি আক্রমণের সবগুলো প্রতিহত করেছে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )