1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

ইউক্রেন যুদ্ধে দুই লাখ সেনা হারিয়েছে রাশিয়া, দাবি কিয়েভের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার দুই লাখ আট হাজার সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পূর্বাঞ্চলের মুখপাত্র সেরহি চেরেভাতি।

বৃহস্পতিবার এক বার্তায় তিনি এ দাবি করেন। খবর সিএনএনের।

সেরহি চেরেভাতি বলেন, পূর্ব ইউক্রেনের বাখমুতে বৃহস্পতিবার রাতে অন্তত ৪৭৬ বার গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী।

তিনি বলেন, আমরা রাশিয়ার অস্ত্র-রসদ নিঃশেষ করার জন্য সবকিছু করছি। তাদের সদর দপ্তরে আঘাত করছি।

তিনি আরও জানান, ইউক্রেনীয় বাহিনী লুহানস্ক অঞ্চলের বিলোহোরিভকা এবং স্টেলমাখিভকাতে বেশ কয়েকটি ট্যাংক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

তবে সিএনএন স্বাধীনভাবে এ সংখ্যাগুলো নিশ্চিত করতে পারেনি।

রাশিয়ান ক্ষতির ওপর অনুমান করে বাইডেন প্রশাসন মে মাসে বলেছিল— রাশিয়ার এক লাখের বেশি সেনা হতাহতের শিকার হয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রের ওই দাবি প্রত্যাখ্যান করেছিল ক্রেমলিন। একজন মুখপাত্র বলেছিলেন— মার্কিন যুক্তরাষ্ট্রের রুশ সেনা নিহতের সঠিক সংখ্যা দেওয়ার কোনো উপায় নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )