1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

শনিবার শপথ নেবেন এরদোগান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

তুরস্কের নতুন প্রেসিডেন্ট হিসেবে শনিবার শপথ নেবেন রিসেপ তাইয়েপ এরদোগান। আঙ্কারার একটি সূত্র বার্তা সংস্থা তাসকে এ কথা জানিয়েছে। অন্যদিকে মন্ত্রিসভার সদস্যরা রোববার শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

বর্তমান এরদোয়ান সরকারের শেষ অধিবেশন ছিল বুধবার। এটি মস্কো সময় সাড়ে ৩টায় শুরু হয় এবং তা কয়েক ঘণ্টা ধরে চলে। তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কর্তৃপক্ষ সুপ্রিম ইলেকশন কাউন্সিল ১৪ মে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে। প্রটোকল অনুযায়ী ২ জুন পার্লামেন্ট সদস্যদের শপথ নেওয়ার কথা।

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) মুখপাত্র ওমার সেলিক বলেন, শপথ গ্রহণের পরপরই এরদোয়ান তার নতুন মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিতে পারেন। বর্তমান মন্ত্রিসভা থেকে মাত্র তিনজন তাদের স্বপদে বহাল থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তারা হলেন পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী।

উল্লেখ্য, গত ২৮ মে তুরস্কে দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সুপ্রিম ইলেকশন কাউন্সিল প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )