1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

পিছু হটতে থাকা ওয়াগনার যোদ্ধাদের ওপর ইউক্রেনের ভয়াবহ হামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত থেকে পিছু হটতে থাকা রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার যোদ্ধাদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

বুধবার এই হামলায় প্রায় ৮০ যোদ্ধা নিহত ও ১১৯ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাটি। খবর নিউজ উইকের।

চেরাভাটি জানান, রাশিয়ার একটি সাঁজোয়া যান, ড্রোন, দুটি বাহন ও পাঁচটি গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে ইউক্রেনীয় সেনারা।

তিনি বলেন, ‘সম্প্রতি সংঘাতের মাত্রা উল্লেখযোগ্য হারে কমেছে। অবস্থান পরিবর্তন করছে রুশ সেনারা, ভাড়াটে ওয়াগনার যোদ্ধাদের সরিয়ে নিয়েছে।

সম্প্রতি বাখমুত থেকে যোদ্ধা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াগনার গ্রুপ। সেনা প্রত্যাহার করে ১ জুনের মধ্যে রুশ সামরিক বাহিনীর কাছে অবস্থান হস্তান্তরের কথা বলেছিলেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। চলতি মাসের ২৫ তারিখ ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন তিনি।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমোভের ওপর ইচ্ছাকৃতভাবে গোলাবারুদের সরবরাহ কমিয়ে দেওয়ার অভিযোগ তুলে প্রিগোজিন বলেন, ‘প্রায় ৫০ হাজার সেনা নিয়োগ দিয়েছিলাম, তাদের ২০ শতাংশই বাখমুত যুদ্ধে প্রাণ হারিয়েছে।

চেরাভাটি বলেন, ‘তাদের যুদ্ধ করার ক্ষমতা ধ্বংস করতে পেরেছি আমরা। সন্ত্রাসী ওয়াগনারদের ধ্বংস করতে পেরেছি। এখন নিজেদের বাকি যোদ্ধাদের রক্ষা করতেই বাখমুত থেকে পিছু হঠছে প্রিগোজিন।’

প্রায় ১০ মাস ধরে হামলার পর গত সপ্তাহেই বাখমুত পুরোপুরি দখলের ঘোষণা দিয়ে তা উদযাপন করেছে পুতিন প্রশাসন। তবে মস্কোর এমন দাবি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি শহরটি রক্ষায় এখনো যুদ্ধ করে যাচ্ছে কিয়েভের সেনারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )